পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হল মা মাটি মানুষের ডিজিটাল প্রদর্শনীজানা যায়, কালিয়াচক ১ নং ব্লকের সুজাপুর হাতিমারি ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল, আর ভিমলা, মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, বিডিও কুন্তল বোস সহ আরও অনেকেই। এদিন প্রদীপ প্রজ্জোলন করে এর সূচনা করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এই উপলক্ষে গম্ভীরা গান সহ লোক নৃত্যের আয়োজন করা হয়। সেই সঙ্গে কচি কাচা থেকে শিশু শিল্পীদের নিয়েও নাটকের মাধ্যমে রাজ্যের উন্নয়ন গুলি তুলে ধরা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন লিচের লিংকে
https://www.youtube.com/embed/q-rRh8KNXb8